সংবাদমাধ্যমে তদন্তের তথ্য ফাঁস! ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার দাবিতে হাইকোর্টে অভিষেক
October 9, 202611:54 am

তদন্ত চলাকালীন ব্যক্তিগত তথ্য, গোপনীয় নথিপত্র এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই ধরনের একপেশে প্রচার ও তথাকথিত ‘মিডিয়া ট্রায়াল’-এর জেরে তাঁর গোপনীয়তার অধিকার এবং সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
মামলাটি বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে শুনানির জন্য উঠলেও, এই বিষয়ে সরাসরি কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ বা হস্তক্ষেপ করেনি আদালত। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুলিশি তদন্ত সম্পর্কিত এই বিষয়গুলি এই বেঞ্চের এক্তিয়ারভুক্ত নয়।ফলে মামলাটি খারিজ না করে, আবেদনকারীকে উপযুক্ত বেঞ্চে গিয়ে মামলাটি পেশ করার পরামর্শ দিয়ে তা থেকে সরে দাঁড়ান বিচারপতি রাও।