ভূমিকম্পের জন্যই বিপর্যয় ও মৃত্যু!
October 9, 202611:01 am

পূর্ব দিল্লির সীমাপুরীতে চারতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রশাসনিক আধিকারিকদের একাংশের অনুমান, মঙ্গলবার উত্তরাখণ্ডে হওয়া তীব্র ভূমিকম্পের জেরে দিল্লিতে যে কম্পন অনুভূত হয়, তাতেই ফাটল দেখা দিয়েছিল ওই বহুতলে। তার পরেই এই বিপর্যয় হয়েছে বলে প্রাথমিক অনুমান। গত সেপ্টেম্বরেও দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে একটি পাঁচতলা হস্টেল-ভবন ভেঙে ৭ জনের মৃত্যু হয়েছিল।