জিএসটি ব্যবস্থায় বড় স্বস্তি! গ্রেফতারির ক্ষমতা খর্ব অফিসারদের, কমলো জরিমানা ও রিফান্ডের সময়সীমা
October 9, 202610:55 am

জিএসটি কাঠামোকে আরও স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুমোদন করেছে কেন্দ্র। নতুন নিয়মে জিএসটি কর্মকর্তাদের যথেচ্ছ গ্রেফতার করার ক্ষমতা খর্ব করা হয়েছে, যা ব্যবসায়ীদের বড় ধরনের আইনি স্বস্তি দেবে।
এখন থেকে মামলা বা আইনি পদক্ষেপ শুরুর সর্বনিম্ন আর্থিক সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি সাধারণ জরিমানা ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করা হয়েছে এবং রিফান্ডের সময়সীমা ১৫ দিন থেকে কমিয়ে মাত্র ১০ দিন নির্ধারণ করা হয়েছে।