ভোটার তালিকা থেকে বাদ নাম! পৌরসভার ভোটের আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ৫ রাজ্যবাসী

ভোটার তালিকা থেকে বাদ নাম! পৌরসভার ভোটের আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ৫ রাজ্যবাসী

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে (SIR) নাম বাদ পড়ায় বিচার চেয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ৫ জন নাগরিক। আগামী নভেম্বরে কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে আপিল ট্রাইব্যুনালকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

আবেদনকারীদের দাবি, কোনো রকম আগাম নোটিশ না দিয়েই বেআইনিভাবে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এই অনিয়মের সঠিক তদন্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *