মাস্কের অভিযোগে রাহুলের কটাক্ষ! আম্বানি-আদানি দ্বৈরথ টেনে ‘স্টারলিঙ্ক’ বিতর্কে জোর তরজা

মাস্কের অভিযোগে রাহুলের কটাক্ষ! আম্বানি-আদানি দ্বৈরথ টেনে ‘স্টারলিঙ্ক’ বিতর্কে জোর তরজা

ভারতে ‘স্টারলিঙ্ক’ পরিষেবার অনুমোদন আটকে রাখার পেছনে শিল্পপতি মুকেশ আম্বানির হাত রয়েছে বলে সরাসরি তোপ দাগেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। তাঁর এই মন্তব্যকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গেছে।

মাস্কের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আদানি গোষ্ঠীর দিকে ইঙ্গিত করে লেখেন, “ভারতে স্বাগত ইলন! অন্য জনকে আবিষ্কার করা পর্যন্ত অপেক্ষা করুন।” তাঁদের এই ভার্চুয়াল দ্বৈরথ কেন্দ্র করে রাজনৈতিক ও শিল্প মহলে বিতর্ক তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *