লিস্ট চ্যালেঞ্জ করে হাইকোর্টে
October 9, 202610:36 am

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল SSC। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, চূড়ান্ত প্যানেল ও ওয়েটিং লিস্টও প্রকাশ হয়েছিল। কিন্তু OBC সংরক্ষণ নিয়মে সংশোধনের পর সব বাতিল করে নতুন লিস্ট প্রকাশ হয়েছে। তার বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ৩৪ চাকরিপ্রার্থী। অভিযোগ, শুধু ইন্টারভিউয়ে ডাক না পাওয়াদের ফের সুযোগ দেওয়া হলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা বঞ্চিত হবেন।