IFA শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান
October 9, 202611:00 am

ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে IFA শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান। একই সঙ্গে বৃহস্পতিবার লাল-হলুদের বিরুদ্ধে ডুরান্ড কাপের ফাইনাল ও ডার্বি হারের বদলাও নিয়ে নিল সবুজ-মেরুন। এদিন যুবভারতী স্টেডিয়ামে হওয়া ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে মোহনবাগান। ইস্টবেঙ্গলের ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে ম্যাচের ৪৫ মিনিটে সাহাল আব্দুল সামাদের পাসে গোল করেন সমীর জেলকোভিচ। খেলায় আর ফিরতে পারেনি লাল-হলুদ।