ভাগবতের সঙ্গে দেখা করতে বর্ধমানে শুভেন্দু
October 9, 202611:00 am

২ দিনের সফরে বর্ধমানে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে বর্ধমানে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লাসে সংগঠনের কার্যালয়ে রয়েছেন RSS প্রধান। শুক্রবার সংঘের নানান শাখার সংগঠক এবং নেতাদের নিয়ে বৈঠক করার কথা তাঁর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী রাতের খাবার মোহন ভাগবতের সঙ্গেই খেয়ে কলকাতা ফিরে যাবেন।