পুজোর পর ফের সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, চলতি সপ্তাহে কি ভিঝবে দক্ষিণবঙ্গ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। দুর্গাপুজোর সময় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক ছিল এবং বৃষ্টিপাত হয়নি বললেই চলে। আবহাওয়াবিদদের মতে, দ্বাদশী পর্যন্ত আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত ভারী বা হালকা বৃষ্টির কোনো আশঙ্কা নেই। যদিও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, তবুও পশ্চিমবঙ্গে এর প্রভাব কতটা পড়তে পারে সে বিষয়ে হাওয়া অফিস এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টি না হলেও কিছু কিছু এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।
কলকাতাসহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর ও বর্ধমানসহ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও তা থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অক্টোবরের শেষ দিক থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং ভোর ও রাতের দিকে রাজ্যে শীতের হালকা আমেজ অনুভূত হতে পারে।