বন্দে ভারত স্লিপার ট্রেন: দীপাবলির আগেই তাক লাগাল মোদী-যোগীর মাস্টারস্ট্রোক, কবে থেকে ছুটবে দিল্লি-বারাণসী রুট?

বন্দে ভারত স্লিপার ট্রেন: দীপাবলির আগেই তাক লাগাল মোদী-যোগীর মাস্টারস্ট্রোক, কবে থেকে ছুটবে দিল্লি-বারাণসী রুট?

আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রেলযাত্রীদের জন্য বড় উপহার দিল ভারতীয় রেল। নয়াদিল্লি ও বারাণসী রুটে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘন্টায় ১৩০ থেকে ১৬০ কিমি গতিসম্পন্ন এই ১৬ টি কোচবিশিষ্ট অত্যাধুনিক ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। যার মধ্যে রয়েছে ১১ টি থ্রি-টায়ার এসি, ৪টি টু-টায়ার এসি এবং ১টি ফার্স্ট এসি কোচ। এই ট্রেন চালুর ফলে দিল্লি, প্রয়াগরাজ ও বারাণসীর মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমবে এবং যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধাজনক হবে।

সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ট্রেনটি রাত ৯:২০ মিনিটে বারাণসী ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে প্রয়াগরাজ ও কানপুর হয়ে পরের দিন ভোর ৫টায় নতুন দিল্লিতে পৌঁছবে। অন্যদিকে, ফেরার পথে নয়াদিল্লি থেকে রাত ৯:২০ মিনিটে যাত্রা শুরু করে পরের দিন ভোর ৫টায় বারাণসী এসে পৌঁছবে। রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রেন চালুর ফলে বারাণসী থেকে দিল্লি এবং দিল্লি থেকে বারাণসী যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য সময় সাশ্রয় হবে। উত্তরপ্রদেশের রাজনৈতিক আবহাওয়ার মাঝে এই আধুনিক ট্রেনের উপহার সাধারণ মানুষের যাতায়াতকে যেমন সহজ করবে, তেমনই যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *