রান্নার আগে আসল ডিম চিনবেন যেভাবে, জেন নিন ৫টি সহজ কৌশল

রান্নার আগে আসল ডিম চিনবেন যেভাবে, জেন নিন ৫টি সহজ কৌশল

বাজার থেকে কিনে আনা ডিম ভালো নাকি ভেতরে ভেতরে পচা, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষজ্ঞরা বলছেন, নষ্ট ডিম খেলে মারাত্মক ফুড পয়জনিং হতে পারে, তাই রান্নার আগেই এর মান যাচাই করা অত্যন্ত জরুরি। শুধুমাত্র খোসা দেখে ডিমের গুণগত মান সব সময় বোঝা যায় না। তবে বাড়িতে থাকা সাধারণ এক গ্লাস জলের সাহায্যে খুব সহজেই তাজা ডিম চিনে নেওয়া সম্ভব। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI-এর তথ্য অনুযায়ী, একটি গ্লাসে জল নিয়ে তাতে ডিম ফেলে পরীক্ষা করা যায়। ডিমটি জলের তলায় শুয়ে থাকলে সেটি একদম তাজা, তবে তলায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে বুঝতে হবে সেটি পুরনো। ডিমটি যদি জলের ওপর ভাসতে থাকে, তবে তা পচা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

এছাড়াও ডিম ফাটানোর পর অদ্ভুত গন্ধ বা রঙের পরিবর্তন দেখলে সঙ্গে সঙ্গে তা ফেলে দেওয়া উচিত। ডিমের খোসায় কোনো ফাটল বা ছাতা ধরার মতো দাগ থাকলে বুঝবেন ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্ম নিয়েছে। ডিম ফাটানোর পর কুসুম ছড়িয়ে গেলে বা ফ্যাকাশে দেখালে সেই ডিম খাওয়া থেকে বিরত থাকুন। কানের কাছে নিয়ে ডিম নাড়ালে যদি ভেতরে জল ছলছল করার শব্দ পান, তবে বুঝবেন সেটি পুরনো এবং ভেতরে গ্যাস তৈরি হয়েছে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং পরিবারকে নিরাপদ রাখতে এই সহজ কৌশলগুলো মেনে চলা আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *