গড়বেতায় বাম-তৃণমূলকে তোপ শুভেন্দুর, ‘বাংলায় উন্নয়ন আর দিল্লিতে আন্টি-বেবির দোস্তি!’

গড়বেতায় বাম-তৃণমূলকে তোপ শুভেন্দুর, ‘বাংলায় উন্নয়ন আর দিল্লিতে আন্টি-বেবির দোস্তি!’

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জনসভা করে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম-কে একযোগে তীব্র আক্রমণ ছানলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে বিরোধী দলগুলির কর্মসূচির ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ও এম এ বেবিকে একযোগে নিশানা করে তিনি কটাক্ষ করেন, “আমি বাংলায় উন্নয়ন করছি, আর দিল্লিতে আন্টি এবং বেবিরা দোস্তি করছে।” গড়বেতা ও চন্দ্রকোনা রোডের পুরোনো রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে ধরে সন্ত্রাস সৃষ্টকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান তিনি। পাশাপাশি প্রশাসনকে পুরোনো হামলা ও হিংসায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক আক্রমণের বাইরে জঙ্গলমহলের সাধারণ মানুষের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক বার্তার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রান্তিক পরিবারগুলির জন্য দুটি করে জব কার্ডের ব্যবস্থা করা, আবাস যোজনা ও মনরেগার চুরি যাওয়া টাকা উদ্ধার করা এবং নতুন ঘর বরাদ্দের প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়াও শিক্ষক ও কনস্টেবল নিয়োগের গতি বাড়ানো, বিধবা ও বার্ধক্য ভাতার সুবিধা নিশ্চিত করা, কৃষকদের বিদ্যুৎ বিলে ছাড় এবং কৃষি ও পরিকাঠামোগত উন্নয়নেরও নানা প্রতিশ্রুতি দেন তিনি। আগামী বাজেটে গড়বেতাকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা এবং রাস্তা ও মা সর্বমঙ্গলা মন্দিরের উন্নয়নের অঙ্গীকার করা হয় এই জনসভা থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *