৫০ কোটির উন্নয়ন থেকে বিনা অপরাধে মুক্তির আশ্বাস, ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরাট ঘোষণা!

৫০ কোটির উন্নয়ন থেকে বিনা অপরাধে মুক্তির আশ্বাস, ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরাট ঘোষণা!

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আয়োজিত দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিয়ে মতুয়া সম্প্রদায়ের জন্য একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হেলিপ্যাড থেকে যশোর রোড হয়ে ঠাকুরবাড়িতে পৌঁছে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন। নাটমন্দিরের মূল মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, আগের আমলে মতুয়া সমাজের ওপর অত্যাচার হয়েছে এবং তাদের বিভক্ত করা হয়েছিল। রাজ্যে নতুন সরকার গড়তে মতুয়াদের অবদানের কথা স্মরণ করে তিনি সমগ্র মতুয়া সমাজকে আন্তরিক ধন্যবাদ জানান।

মতুয়াদের স্বার্থে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, মতুয়া বোর্ডের পুনর্গঠন করে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি, মিথ্যা মামলায় জেল খাটা মতুয়াদের মুক্তি নিশ্চিত করে জমি ও বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আগামী বাজেটে ঠাকুরনগরকে পুরসভা ঘোষণা, নতুন মন্দির নির্মাণ এবং চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ বেডের হাসপাতালে উন্নীত করে ‘বড়মা’ বীণাপাণি দেবীর নামে উৎসর্গ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *