অপ্রতিরোধ্য নিরাপত্তা! মমতার কালীঘাটের বাড়ির সামনে বসল উঁচু ‘লৌহকপাট’, নেপথ্যে কি তবে সেই হামলা?

অপ্রতিরোধ্য নিরাপত্তা! মমতার কালীঘাটের বাড়ির সামনে বসল উঁচু ‘লৌহকপাট’, নেপথ্যে কি তবে সেই হামলা?

কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পূর্বে থাকা লোহার ব্যারিকেডের ওপরের ফাঁকা অংশে নতুন কাঠামো যুক্ত করে রেলিংয়ের উচ্চতা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকে নানা স্থানে দলের নেতা-কর্মীদের ওপর বিক্ষোভ, ‘চোর-চোর’ স্লোগান ও ডিম ছোড়ার মতো ঘটনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মমতার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর সিকিউরিটির সিদ্ধান্তে জুন মাসে অস্থায়ী ‘ভিউ কাটার’ বা দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়েছিল।

সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার সময় কুণাল ঘোষের ওপর কালো পোশাক পরা এক যুবকের আচমকা ডিম হামলার ঘটনা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম হামলার অভিযোগ উঠেছে। প্রতিনিয়ত বাড়তে থাকা জনরোষ এবং এই ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষাবৃত্ত নিশ্চিত করতে এই ‘লৌহকপাট’ ও ব্যারিকেড বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *