দিল্লির মঞ্চে হাত মেলাল সিপিএম-তৃণমূল! নিহত কর্মীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে বিস্ফোরক অগ্নিমিত্রা

দিল্লির মঞ্চে হাত মেলাল সিপিএম-তৃণমূল! নিহত কর্মীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে বিস্ফোরক অগ্নিমিত্রা

মুখ্য নির্বাচন কমিশনার অপসারণের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘ইন্ডি’ জোটের সমাবেশে সিপিএম নেতা এম এ বেবি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বসা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় সিপিএম ও তৃণমূলের রাজনৈতিক সখ্যতা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে প্রশ্ন তোলেন, যাঁদের আত্মবলিদানের ওপর ভিত্তি করে তৃণমূলের বিরুদ্ধে বামেদের আন্দোলন গড়ে উঠেছিল, আজ সেই তৃণমূলের সঙ্গেই কীভাবে হাত মেলাল সিপিএম?

অগ্নিমিত্রার দাবি, জাতীয় রাজনীতির স্বার্থে এই রাজনৈতিক সমঝোতা বাংলার রাজনীতিতে এক নতুন দ্বিচারিতার জন্ম দিয়েছে। তৃণমূল জমানায় নিহত সিপিএম কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, এই ছবি রাজনীতির ইতিহাসে এক অদ্ভুত সমীকরণের সাক্ষী হয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এম এ বেবিদের ভোটচুরির প্রতিবাদের জেরে এখন থেকে বাংলায় তৃণমূলের ভোট লুঠ নিয়ে সিপিএমের আর একটিও কথা বলার নৈতিক অধিকার রইল না। বাংলার মানুষ এই অশুভ আঁতাত ও রাজনৈতিক সুবিধাবাদ কোনোভাবেই মেনে নেবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *