মহাদেব বেটিং অ্যাপ কাণ্ড, ভারতে প্রত্যর্পণ মূলচক্রী সৌরভ চন্দ্রকারকে

মহাদেব বেটিং অ্যাপ কাণ্ড, ভারতে প্রত্যর্পণ মূলচক্রী সৌরভ চন্দ্রকারকে

মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডের মূলচক্রী ও অন্যতম প্রতিষ্ঠাতা সৌরভ চন্দ্রকারকে দীর্ঘদিনের চেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ওমান থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো অর্থাৎ সিবিআই-এর একটি বিশেষ দল মাস্কাট থেকে তাঁকে সফলভাবে দেশে নিয়ে আসে। আর্থিক দুর্নীতি ও নানা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে তাঁর খোঁজে ছিলে তদন্তকারী আধিকারিকেরা। আজ অর্থাৎ সোমবার অভিযুক্তকে রায়পুরের একটি বিশেষ সিবিআই আদালতে তোলা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনার প্রেক্ষাপটে বেটিং অ্যাপ ও অনলাইন আর্থিক জালিয়াতির জাল কতদূর বিস্তৃত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এর আগে ওমানে গা ঢাকা দিয়ে থাকা সৌরভ চন্দ্রকারকে দেশে ফিরিয়ে আনাকে তদন্তের ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বেআইনি আর্থিক লেনদেন ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির জেরা করে আরও বেশ কিছু তথ্য সামনে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। আদালতের পরবর্তী নির্দেশ ও শুনানির দিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *