লাল বেনারসিতে আগুন ঝরালেন কঙ্গনা, দীপাবলির লুকে মুগ্ধ ভক্তরা!

লাল বেনারসিতে আগুন ঝরালেন কঙ্গনা, দীপাবলির লুকে মুগ্ধ ভক্তরা!

 

দীপাবলির পোশাকে নজর কাড়লেন কঙ্গনা রানাউত, ভিডিও শেয়ার করে জানালেন শুভেচ্ছা

বিনোদন ডেস্ক: দীপাবলির উৎসবে বরাবরের মতোই আভিজাত্যের ছাপ রেখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। লাল রঙের কারুকার্যময় শাড়ি এবং সাবেকি গহনায় তাঁর রাজকীয় সাজ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইনস্টাগ্রামে শেয়ার করা অভিনেত্রীর দীপাবলি উদযাপনের একটি ভিডিও মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, গোল্ডেন ওয়ার্ক করা লাল শাড়ি ও মানানসই সোনালী ব্লাউজের সাথে ভারী সোনার গহনায় কঙ্গনা এক স্নিগ্ধ রূপ ফুটিয়ে তুলেছেন। পুজোর থালা হাতে নিয়ে ভক্তিভরে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মগ্ন থাকতে দেখা গেছে তাঁকে। এছাড়া নিজ হাতে প্রদীপ জ্বালিয়ে এবং বাড়ি সাজিয়ে উৎসবের আবহে নিজেকে সামিল করেছেন অভিনেত্রী।

এবারের দীপাবলিতে কঙ্গনার অন্দরমহলের সাজসজ্জা, বিশেষ করে তাঁর বিশাল ও সুসজ্জিত মন্দির নেটপাড়ার নজর কেড়েছে। ফুলের সাজ এবং আলোর রোশনাইয়ে মন্দির চত্বরকে এক স্বর্গীয় রূপ দেওয়া হয়েছিল। উৎসবের এই দিনে নিজের আনন্দের পাশাপাশি বাড়ির কর্মচারীদের হাতে উপহার তুলে দিয়ে মানবিকতার নজির গড়েছেন তিনি। কর্মীবাহিনীর সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এই ছবি প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

অনুরাগীদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা লিখেছেন, “আপনার জীবন যেন সত্য ও শাশ্বত সৌন্দর্যে ভরে ওঠে। আলোর এই পবিত্র উৎসব আপনার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি, ভালোবাসা এবং কৃতজ্ঞতা বয়ে আনুক। সকলকে দীপাবলির অনেক প্রীতি ও শুভেচ্ছা!” কঙ্গনার এই দেশি লুক এবং উৎসব উদযাপনের আন্তরিকতা ভক্তদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *