নয়ডা ও গ্রেটার নয়ডায় কড়া বিধিনিষেধ: বিএস-৩ ও বিএস-৪ গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

নয়ডা ও গ্রেটার নয়ডায় কড়া বিধিনিষেধ: বিএস-৩ ও বিএস-৪ গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

দিল্লির মতো এবার নয়ডা ও গ্রেটার নয়ডাতেও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। ডিসিপি ট্রাফিকের নির্দেশিকা অনুযায়ী, বিএস-৩ পেট্রল এবং বিএস-৪ ডিজেল চালিত সমস্ত যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ম অমান্য করে রাস্তায় গাড়ি বের করলে ট্রাফিক পুলিশের কড়া শাস্তির মুখে পড়তে হবে চালকদের।

পুরোনো গাড়ির ক্ষেত্রেও জারি রয়েছে কড়া বিধিনিষেধ। নিয়ম অনুযায়ী, ১০ বছরের বেশি পুরনো ডিজেল এবং ১৫ বছরের বেশি পুরনো পেট্রল চালিত গাড়ি রাস্তায় নামানো সম্পূর্ণ নিষিদ্ধ। মোটর ভ্যহিকল অ্যাক্ট অনুযায়ী, এমন গাড়ি রাস্তায় দেখা মাত্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্মাণ সামগ্রী বহনকারী ভারী ও মাঝারি যানবাহনের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ধুলোবালি থেকে দূষণ না ছড়ায়।

শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা ও কমান্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে প্রতিটি গাড়ির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। নিয়ম ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে আইনি নোটিশ পাঠানো হবে। প্রশাসনের পক্ষ থেকে চালকদের অপ্রয়োজনে রেড লাইটে ইঞ্জিন বন্ধ রাখা এবং গাড়ির পিইউসি সার্টিফিকেটসহ প্রয়োজনীয় নথিপত্র আপ-টু-ডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ মোকাবিলায় সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *