বাঁকুড়ায় কালীপুজোর রাতে আবেগপ্রবণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাইলেন শান্তির প্রার্থনা

বাঁকুড়ায় কালীপুজোর রাতে আবেগপ্রবণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাইলেন শান্তির প্রার্থনা

বাঁকুড়ার দোলতলায় নিজের পৈতৃক ভিটেয় আয়োজিত কালীপুজোয় অংশ নিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজোর যাবতীয় দায়িত্ব নিজের হাতে সামলানোর পাশাপাশি আরতি ও আরাধনায় অংশ নেন তিনি। পুজো শেষ হওয়ার পর দেবী প্রতিমার সামনে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ। দেবীর কাছে তিনি ভক্তি, শক্তি ও শান্তি কামনা করেন।

কান্নারত অবস্থায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, মা যেন বাংলার শান্তি ফিরিয়ে আনেন এবং যারা শান্তি নষ্ট করছে, তাদের বিচার করেন। সাংসদের অভিযোগ, তাঁকে বিভিন্ন পুজো মণ্ডপে যেতে নিষেধ করা হয়েছিল এবং গ্রেফতারির ভয় দেখানো হয়েছিল। তবে মায়ের ইচ্ছায় তিনি পুজো সম্পন্ন করতে পেরেছেন বলে জানান তিনি।

এদিন দুর্গাপুজোর সময়কার চোরবাগান মণ্ডপের ঘটনার প্রসঙ্গও টেনে আনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার জন্য তিনি এক ব্যক্তিকে দায়ী করেন। সাংসদের কথায়, ওই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তি বা ‘পাপী’র কারণেই এমন মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *