নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত, অভিযোগ মোদীকে প্রশ্ন করার জের

গত মে মাসে নরওয়ে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংবাদিকের প্রশ্নের উত্তর না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সে দেশেরই সাংবাদিক হেলে লিং ভেন্ডসন। চলতি নভেম্বরে সেই সাংবাদিকের ভারত ভ্রমণের ভিসা বাতিল করল নয়াদিল্লি।
সোশ্যাল মিডিয়ায় ওই সাংবাদিক জানিয়েছেন, বিমানবন্দরে রওনা হওয়ার মাত্র দশ মিনিট আগে নরওয়ের ভারতীয় দূতাবাস থেকে তাঁকে যাত্রা না করার নির্দেশ দেওয়া হয়।
হেলে জানান, হায়দরাবাদে কংগ্রেস আয়োজিত ‘ভারত সামিট’-এ সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক অনুষ্ঠানে বক্তা হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
নিজের ভিসা বাতিলের কারণ নিয়ে প্রশ্ন তুলে ওই সাংবাদিক ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি তিনি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নিয়ে নিয়মিত ইতিবাচক খবর করায় সেটি কোনো প্রভাব ফেলেছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাঁর।