লরির ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, উত্তপ্ত মাঝেরহাট

শুক্রবার দুপুরে মাঝেরহাটের হেলেন কেলার রোডে একটি সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম আনমোল ঝা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিউশন থেকে ফেরার পথে লরিটি তাকে ধাক্কা মারে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা লরিটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারাতলা থানার পুলিশ। পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *