কলকাতায় বিশেষ টক শো-এ ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং

শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের উদ্যোগে আয়োজিত ‘স্পিনিং স্টোরিজ়’ শীর্ষক এক বিশেষ টক শো-এ অংশ নিতে কলকাতায় এলেন ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হরভজনকে সংবর্ধনা জানানোর সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘এই সময়’-এর মেন্টর সঞ্জয় বসু এবং ডিরেক্টর স্ট্র্যাটেজিক অপারেশনস সুপর্ণা চক্রবর্তী।

এর পাশাপাশি, মন্ত্রী তাপস রায়ের আমন্ত্রণে আমহার্স্ট স্ট্রিটের একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন হরভজন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে নিজের সই করা একটি ম্যাচের জার্সি উপহার দেন হরভজন এবং তাঁকে সেরা মুখ্যমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *