কোমলের সঙ্গে ঘনিষ্ঠ ছবি নিয়ে জল্পনা, সত্যিটা জানালেন গোবিন্দা

ল্যাভেন্ডার শাড়িতে কোমল এবং সাদা ব্লেজার ও রোদচশমায় গোবিন্দার ছবি প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে জোর ফিসফাস। ক্যামেরার সামনে দুজনের ঘনিষ্ঠ পোজ দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন তাঁরা?

গত কয়েক মাস ধরেই গোবিন্দা ও কোমলের প্রেমের গুঞ্জন নিয়ে সরগরম মায়ানগরী। এই জল্পনার সূত্রপাত গত অগাস্ট মাসে, যখন অভিনেতার স্ত্রী সুনীতা দাবি করেছিলেন যে গোবিন্দা ও কোমল শীঘ্রই বিয়ে করতে চলেছেন। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া বিবাহবিচ্ছেদের মামলা ১৯ অগাস্ট সুনীতা প্রত্যাহার করে নিয়েছেন, তবুও তাঁদের সম্পর্কের তিক্ততা কমেনি।

সম্প্রতি বিমানবন্দরে গোবিন্দা ও কোমলকে একসঙ্গে দেখে সুনীতা অভিনেতাকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছিলেন। পাল্টা ভিডিও বার্তায় সুনীতার ভাষার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছিলেন গোবিন্দাও। এ বছর গণেশ চতুর্থীতেও সুনীতার বদলে কোমলের সঙ্গেই লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন অভিনেতা।

গোবিন্দা ও কোমলের এই নতুন ছবি দেখে নেটপাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাখি সাওয়ান্তও। তবে এই সমস্ত জল্পনার মাঝেই সামনে এল আসল সত্যি। কোমল নিজেই ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘রূপার সুন্দর কিছু মুহূর্ত’। অর্থাৎ, এই ছবিগুলি তাঁদের আগামী ছবি ‘রূপা’-র প্রচারের অংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *