জাহ্নবীকে ‘পণ্য’ করার অভিযোগ! মাত্রাতিরিক্ত যৌনতার জেরে ‘পেড্ডি’ থেকে বাদ বিতর্কিত দৃশ্য

জাহ্নবীকে ‘পণ্য’ করার অভিযোগ! মাত্রাতিরিক্ত যৌনতার জেরে ‘পেড্ডি’ থেকে বাদ বিতর্কিত দৃশ্য

উত্তপ্ত বিতর্কের জেরে অবশেষে ‘পেড্ডি’ থেকে ছাঁটাই হলো জাহ্নবীর আপত্তিকর দৃশ্য!

জাহ্নবী কাপুরের চরিত্রের অতিরিক্ত যৌন আবেদন এবং শরীরী বিভঙ্গ নিয়ে দানা বাঁধা বিতর্কের মুখে অবশেষে পিছু হটল ‘পেড্ডি’ ছবির নির্মাতারা। মুক্তির আগে থেকেই ছবির গান ও দৃশ্য নিয়ে নেটপাড়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে রামচরণের সঙ্গে জাহ্নবী ও শ্রুতির নাচের দৃশ্যগুলিকে ‘চটুল’ ও ‘অশ্লীল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন নেটিজেনরা। এই ব্যাপক সমালোচনার চাপের মুখেই ছবি থেকে বিতর্কিত দৃশ্যগুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

দর্শকের আপত্তিতেই দৃশ্যে কাঁচি

প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের একাংশ দাবি করেছিলেন, ক্যামেরার লেন্সে জাহ্নবীকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত অস্বস্তিকর ও অশালীন। চরিত্রের প্রয়োজনের চেয়েও নারী শরীরকে ‘পণ্য’ হিসেবে প্রদর্শনের অভিযোগ তুলেছিলেন অনেকেই। পরিস্থিতি জটিল হতে দেখে পরিচালক জানান, পাহাড়ি চরিত্রের রুক্ষতা ও সাহসিকতা ফুটিয়ে তুলতেই তিনি কিছু দৃশ্য রেখেছিলেন, কিন্তু দর্শকদের ভাবাবেগকে সম্মান জানিয়েই সংশোধনীমূলক পদক্ষেপ নিয়েছেন তিনি। পরিচালকের স্পষ্ট বক্তব্য, কোনোভাবেই নারীকে আসাম্মান করা তাঁর উদ্দেশ্য ছিল না।

অভিনেত্রীর ক্ষোভ ও অন্দরের সমীকরণ

বিতর্কের আবহে ফাঁস হওয়া একটি চ্যাট থেকে জানা গেছে, খোদ জাহ্নবী কাপুরও ছবিটির চিত্রগ্রহণের ধরন নিয়ে সন্তুষ্ট নন। চ্যাটের তথ্য অনুযায়ী, অভিনেত্রীর আক্ষেপ, চরিত্রের তুলনায় অতিরিক্ত শরীর প্রদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে। এমনকি, সেটে মা শ্রীদেবী থাকলে এমন পরিস্থিতি কখনোই তৈরি হতো না বলেও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। এই ঘটনার জেরে ভবিষ্যতে দক্ষিণী ছবিতে অভিনয়ের ক্ষেত্রে অভিনেত্রী আরও সতর্ক হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে নির্মাতাদের এই তড়িঘড়ি সংশোধনী বিতর্ক কতটা প্রশমিত করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *