‘শরারত’ ঝড়ে কাঁপবে তিলোত্তমা, প্রথমবার কলকাতায় লাইভ কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন জেসমিন স্যান্ডলাস!

‘শরারত’ ঝড়ে কাঁপবে তিলোত্তমা, প্রথমবার কলকাতায় লাইভ কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন জেসমিন স্যান্ডলাস!

‘ধুরন্ধর’ ছবির সুপারহিট গান ‘শরারত’-এর মাধ্যমে সঙ্গীতজগতে নতুন আলোড়ন তোলা খ্যাতনামা শিল্পী জেসমিন স্যান্ডলাস এবার সুরের জাদু ছড়াতে আসছেন তিলোত্তমায়। শহর কলকাতায় এটিই হতে চলেছে তাঁর প্রথম একক লাইভ কনসার্ট। আগামী ১২ ডিসেম্বর নিউ টাউনের ‘আকুয়াতিকা’ গ্রাউন্ডে আয়োজিত ‘ইউনিটি কনসার্ট সিজন ২’-এর মঞ্চে পারফর্ম করবেন এই বলিউড ও পাঞ্জাবি পপ তারকা।

বিকেল থেকে রাত পর্যন্ত আয়োজিত এই সঙ্গীত উৎসবে জেসমিনের কণ্ঠে জনপ্রিয় বলিউড ট্র্যাক থেকে শুরু করে একাধিক হাই-ভোল্টেজ পাঞ্জাবি গান সরাসরি উপভোগের সুযোগ পাবেন শ্রোতারা। শহরের সঙ্গীতপ্রেমীদের জন্য এই মেগা ইভেন্টের টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রিয় গায়িকাকে চোখের সামনে সরাসরি পারফর্ম করতে দেখার সুযোগ ঘিরে কলকাতার তরুণ প্রজন্ম ও সঙ্গীত অনুরাগীদের মধ্যে এখন উন্মাদনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *