শুধু ঘুমিয়েই আয় ৯.৬ লাখ টাকা! সুযোগ হাতছাড়া করবেন না!

ওয়েక్ফিটের ‘স্লিপ ইন্টার্নশিপ’ জিতে নিলেন মুম্বইয়ের জিনিয়া চট্টোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদন: বিখ্যাত স্লিপ সলিউশন ব্র্যান্ড ‘ওয়েక్ফিট’ (Wakefit)-এর জনপ্রিয় ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর পঞ্চম সিজনে বিজয়ী হয়েছেন মুম্বইয়ের বাসিন্দা জিনিয়া চট্টোপাধ্যায়। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন ৯.৬ লক্ষ টাকা এবং সংস্থার পক্ষ থেকে একটি স্পনসরড ট্রিপ।
মানুষের মধ্যে পর্যাপ্ত ঘুম ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ওয়েక్ফিট এই অভিনব ইন্টার্নশিপের আয়োজন করে। এবারের আয়োজনে দেশজুড়ে প্রায় ২ লক্ষ আবেদনকারীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হয়েছিল। টানা ৬০ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মিত ঘুমের রুটিন মেনে চলতে হয়েছে। নিয়মিত স্লিপ ট্র্যাকিং এবং ঘুমের স্কোরের ভিত্তিতে প্রতিযোগীদের র্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছিল।
শুধুমাত্র ঘুম নয়, প্রতিযোগীদের জন্য ছিল সৃজনশীল ও মজাদার একাধিক চ্যালেঞ্জ। এর মধ্যে ছিল চলচ্চিত্রের দৃশ্যের সঙ্গে ঘুমের মেলবন্ধন ঘটিয়ে ‘স্লিপ সিনেমা’ তৈরি এবং কথোপকথনের মাঝে নির্দিষ্ট শব্দ ব্যবহারের ‘আন্ডারকভার স্লিপ মিশন’। গ্র্যান্ড ফিনালেতে চার সেরা প্রতিযোগীর মধ্যে লড়াইয়ের পর জিনিয়া চট্টোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চম সিজনের সাফল্যের পর ষষ্ঠ সিজনের জন্যও প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।