ইরান ও আমেরিকার যুদ্ধে বাতিল ২০টি বিমান, বিপাকে দমদম বিমানবন্দরের যাত্রীরা

ইরান ও আমেরিকার যুদ্ধে বাতিল ২০টি বিমান, বিপাকে দমদম বিমানবন্দরের যাত্রীরা

দমদম বিমানবন্দরে বড়সড় ধাক্কা খেল বিমান পরিষেবা। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ল কলকাতার আকাশপথে। সোমবারও দমদম থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াতের ২০টি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মোট পাঁচটি বড় উড়ান সংস্থার বিমান পরিষেবা থমকে গেছে। এর মধ্যে আসা ও যাওয়া মিলিয়ে এমিরেটসের ৮টি বিমান বাতিল হয়েছে। এছাড়াও কাতার এয়ারওয়েজের ৪টি, ইতিহাদ এয়ারওয়েজের ৪টি, এয়ার আরাবিয়ার ২টি এবং ফ্লাই দুবাইয়ের ২টি বিমান বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়তেই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার আন্তর্জাতিক যাত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *