এক দফায় ভোট নয় বঙ্গে, কমিশনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

এক দফায় ভোট নয় বঙ্গে, কমিশনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রাজ্যে এক দফায় বিধানসভা নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা থেকে পিছিয়ে এল নির্বাচন কমিশন। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও ভোটকর্মীর অভাব থাকায় রাজ্য সরকারের আপত্তির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সিইও দপ্তরে আয়োজিত পর্যালোচনা বৈঠকে জানানো হয়েছে যে, একাধিক দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। তবে নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা হতে পারে আগামী ৯ মার্চ কমিশনের ফুল বেঞ্চের বঙ্গ সফরের পর।

ভোটের স্বচ্ছতা বজায় রাখতে এবার ওয়েব কাস্টিং ও কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারে কঠোর নির্দেশিকা জারি করেছে কমিশন। স্পর্শকাতর এলাকায় বাহিনীর সঠিক প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি নজরদারির দায়িত্বে থাকা আধিকারিকদেরও জবাবদিহির আওতায় আনা হয়েছে। কর্তব্যে গাফিলতি রুখতে প্রতি চার ঘণ্টার কাজের লিখিত রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে মাইক্রো অবজার্ভার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের পরিকল্পনাও রয়েছে কমিশনের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *