নিউ আলিপুরে ই-কমার্স সংস্থার স্মার্টফোন চুরির চক্র ফাঁস, গ্রেপ্তার ৩ ব্যবসায়ী

নিউ আলিপুরে ই-কমার্স সংস্থার স্মার্টফোন চুরির চক্র ফাঁস, গ্রেপ্তার ৩ ব্যবসায়ী

শহরের এক নামী ই-কমার্স সংস্থার ২৮টি দামি স্মার্টফোন আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ আলিপুরে। ডেলিভারি দেওয়ার নাম করে ফোনগুলি সরিয়ে এক কুরিয়ার সংস্থার কর্মী চম্পট দেয় বলে অভিযোগ। নির্দিষ্ট সময়ে গ্রাহকরা অর্ডার না পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পলাতক ওই কর্মী ফোনগুলি স্থানীয় কিছু দোকানে কম দামে বিক্রি করে দিয়েছিল।

এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে বিশাল, সুদীপ্ত ও সর্বেশ নামে তিন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ২০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীরা জেনেশুনেই ওই ফোনগুলি কিনে চড়া দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করেছিলেন। মূল অভিযুক্ত কুরিয়ার কর্মীর খোঁজে বর্তমানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *