ভাড়াটেকে নিয়ে শাশুড়িকে খুনের ছক, ধরা পড়ল গৃহবধূর পরকীয়া ও নৃশংসতা

ভাড়াটেকে নিয়ে শাশুড়িকে খুনের ছক, ধরা পড়ল গৃহবধূর পরকীয়া ও নৃশংসতা

উত্তরপ্রদেশের লখনউতে পরকীয়ার জেরে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত গৃহবধূ রঞ্জনা তার স্বামী ত্রিদেশের অনুপস্থিতিতে বাড়ির ভাড়াটে যুবক রাজনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের কথা জানতে পেরে শাশুড়ি নির্মলা দেবী প্রতিবাদ করলে এবং পুত্রবধূকে সতর্ক করলে রঞ্জনা ও তার প্রেমিক মিলে তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। গত কয়েকদিন ধরে চলা এই বিবাদের জেরে শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে অমানবিক অত্যাচারের শিকার হতে হয়।

নির্মলা দেবীর হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুঁজে দিয়ে অভিযুক্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্কুল থেকে ফিরে নাতি তার ঠাকুমাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে বাবাকে খবর দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ রঞ্জনা ও তার প্রেমিক রাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে এই জঘন্য হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তারা। বর্তমানে দুই অভিযুক্তই শ্রীঘরে এবং গোটা এলাকা এই বর্বরোচিত ঘটনায় স্তম্ভিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *