১৯৭০ সালের সেই ভয়াবহ তেল সংকট কী আবার ফিরছে, ভারতের ওপর ঘনিয়ে আসা মহাবিপদের অশনি সংকেত

১৯৭০ সালের সেই ভয়াবহ তেল সংকট কী আবার ফিরছে, ভারতের ওপর ঘনিয়ে আসা মহাবিপদের অশনি সংকেত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের আবহে ভারতে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর পরিচালক ফাতিহ বায়রোল সতর্ক করেছেন যে, বর্তমান পরিস্থিতি ১৯৭০-এর দশকের বিশ্ব তেল সংকট এবং ২০২২ সালের গ্যাস বিপর্যয়কেও ছাপিয়ে যেতে পারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছানোয় ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ও রুপির মানের ওপর চরম চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশের পাঁচটি রাজ্যে নির্বাচন চলায় বর্তমানে জ্বালানির দাম স্থিতিশীল থাকলেও ২৯ এপ্রিল ভোট মিটতেই পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হতে পারে। প্রতিবেশী দেশগুলোতে ইতিমদধ্যেই জ্বালানির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যদি দ্রুত যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হয় এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হয়, তবে এই মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকট থেকে মুক্তি পেতে ভারতের অন্তত এক থেকে দুই বছর সময় লেগে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *