পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে মমতাকে কড়া আক্রমণ আসাদউদ্দিন ওয়েইসির

পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে মমতাকে কড়া আক্রমণ আসাদউদ্দিন ওয়েইসির

কলকাতায় এসে সংখ্যালঘু উন্নয়নের প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ব্যবহারের অভিযোগ তুলে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের অনুন্নয়নই বর্তমানে সবথেকে বড় সমস্যা। রাজ্যে সংখ্যালঘু নেতৃত্ব মজবুত করার ডাক দিয়ে তিনি বর্তমান সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন।

ওয়েইসি ওবিসি শংসাপত্র বাতিলের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, প্রায় ৫ লক্ষ শংসাপত্র বাতিল হওয়া সত্ত্বেও রাজ্য সরকার কার্যকর পদক্ষেপ করেনি। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোটে ক্ষমতায় এলেও তাঁদের প্রকৃত উন্নয়নে কোনো কাজ করেননি। সংখ্যালঘু সমাজকে কেবল রাজনীতির দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *