ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ পড়ল ১৩ লক্ষ নাম জানাল নির্বাচন কমিশন

ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ পড়ল ১৩ লক্ষ নাম জানাল নির্বাচন কমিশন

রাজ্য নির্বাচন কমিশনের বিচারাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ৩২ লক্ষ নামের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। জুডিশিয়াল অফিসারদের পর্যবেক্ষণে থাকা এই বিশাল তালিকার তথ্য খতিয়ে দেখার পর মঙ্গলবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়। প্রাথমিক পর্যায়ে নাম সংশোধনের এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশন বিশেষ তৎপরতা দেখিয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী নিষ্পত্তি হওয়া নামগুলোর মধ্যে প্রায় ৪০ শতাংশই তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে নতুন করে প্রায় ১৩ লক্ষ ভোটারের নাম চুড়ান্ত তালিকা থেকে বাদ গেল। তবে বাকি ২৮ লক্ষ নামের বিচার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে যা সম্পন্ন হলে বাদ পড়া নামের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *