ভোটের মুখে থমকে যেতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এসএসসির বড় আশঙ্কায় তোলপাড় রাজ্য

ভোটের মুখে থমকে যেতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এসএসসির বড় আশঙ্কায় তোলপাড় রাজ্য

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা নিয়ে ঘোর অনিশ্চয়তায় ভুগছে স্কুল সার্ভিস কমিশন। আগামী এপ্রিলে লোকসভা নির্বাচনের কারণে কমিশনের সিংহভাগ কর্মীকে ভোটের ডিউটিতে নিয়োজিত করা হয়েছে। এসএসসির মোট ৩৫ জন কর্মীর মধ্যে ২৪ জনকেই নির্বাচন কমিশন নিয়ে নেওয়ায় থমকে যাওয়ার মুখে নিয়োগের প্রশাসনিক কাজ। এই সংকটজনক পরিস্থিতিতে দ্রুত কর্মীদের ফেরত পাওয়ার আশায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার আবেদন জানিয়েছে কমিশন।

এসএসসির দাবি অনুযায়ী পর্যাপ্ত কর্মী না ফিরলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মেধাতালিকা প্রকাশ বা নিয়োগের বাকি ধাপগুলো সম্পন্ন করা আসাম্ভব হয়ে পড়বে। আদালতের নির্দেশ ও নির্বাচন কমিশনের দায়িত্বের মাঝখানে পড়ে এই জটিলতা তৈরি হয়েছে। মেধা তালিকায় থাকা হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ এখন আইনি সিদ্ধান্তের ওপর ঝুলে রয়েছে। নিয়োগের কাজ নির্বিঘ্ন করতে আদালতের হস্তক্ষেপই এখন কমিশনের শেষ ভরসা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *