এলপিজি সিলিন্ডারের দুশ্চিন্তা কাটিয়ে এবার রান্নাঘরে আসছে ৫ লক্ষ সরকারি ইন্ডাকশন ওভেন

এলপিজি সিলিন্ডারের দুশ্চিন্তা কাটিয়ে এবার রান্নাঘরে আসছে ৫ লক্ষ সরকারি ইন্ডাকশন ওভেন

আন্তর্জাতিক উত্তেজনার আবহে এলপিজি সরবরাহের সম্ভাব্য সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রামের আওতায় বাজারজাত করা হচ্ছে ৫ লক্ষ উন্নত মানের ইন্ডাকশন কুকস্টোভ। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইইএসএল ধাপে ধাপে এই ওভেনগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। ১২০০ ওয়াটের এই বিদ্যুৎচালিত ওভেনে রান্নার খরচ গ্যাসের তুলনায় প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কম হবে বলে জানা গেছে।

প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ ওভেনের বরাত দেওয়া হয়েছে যা বিভিন্ন রাজ্য ও সরকারি সংস্থায় পাঠানো হবে। বর্তমান স্টক শেষ হলে আরও ৫ লক্ষ ওভেনের জন্য নতুন টেন্ডার ডাকার পরিকল্পনা রয়েছে সরকারের। হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বিশ্বজুড়ে গ্যাস সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতেই এই আগাম প্রস্তুতি। এই উদ্যোগের ফলে রান্নার খরচ কমার পাশাপাশি পরিবেশ দূষণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *