প্রধানমন্ত্রী মোদীর হাতে আজ উদ্বোধন হচ্ছে দেশের বৃহত্তম নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ঝলক
March 29, 20266:48 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন যা ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ভিড় কমিয়ে দেশের লজিস্টিক সেক্টরে নতুন গতি আনবে। ১৩৩৪ হেক্টর জমিতে নির্মিত এই গ্রিন প্রজেক্টটি বছরে ২২৫ মিলিয়ন যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে। নেট-জিরো এমিশন কনসেপ্টে ডিজাইন করা এই বিমানবন্দরটি পরিবেশবান্ধব পরিকাঠামো ও আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন।
জেভারের এই মেগা প্রকল্পে থাকছে দেশের প্রথম অন-সাইট রক্ষণাবেক্ষণ বা এমআরও সুবিধা এবং বিশাল মাল্টি-মোডাল কার্গো হাব। বিমানবন্দরকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, ফিল্ম সিটি ও শিল্প পার্ক তৈরির কাজ চলছে যা প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করেছে। উত্তর ভারতের শিল্পোন্নয়নে এই প্রকল্প একটি গেম-চঞ্জার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।