মার্কিন হুঁশিয়ারির মুখে কি এবার নতিস্বীকার করবেন নেতানিয়াহু
March 29, 20266:48 am

ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-আত্মবিশ্বাসে চরম ক্ষুব্ধ হোয়াইট হাউস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করেছেন। যুদ্ধের প্রকৃত পরিস্থিতি ও আগের দাবির মধ্যে বিস্তর ফারাক থাকায় ওয়াশিংটন এখন সন্দিহান।
এদিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার মার্কিন সেনা মোতায়েনের জল্পনার মাঝেই বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, স্থল অভিযান ছাড়াই লক্ষ্যপূরণ সম্ভব। তবে খারিগ দ্বীপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সৌদি আরবে ইরানি হামলায় মার্কিন সেনাদের জখম হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল ও সংঘাতময় করে তুলেছে।