ইসরায়েলের আকাশে হাজার হাজার কাকের রহস্যময় উড্ডয়নে ঘনিভূত হচ্ছে মহাপ্রলয়ের আতঙ্ক
March 29, 20266:48 am

তেল আবিবের বহুতল ভবনের ওপর হাজার হাজার কালো কাকের বিশাল ঝাঁক উড়তে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওকে অনেকে আসন্ন যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের অশুভ সংকেত হিসেবে দেখছেন। বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার আবহে এই দৃশ্যটি জনমনে ‘কিয়ামত’ বা ধ্বংসের আশঙ্কার জন্ম দিয়েছে।
তবে পরিবেশ বিজ্ঞানীরা এই ঘটনাকে অলৌকিক বা রাজনৈতিক কোনো বিপর্যয়ের সঙ্গে মেলাতে নারাজ। তাদের মতে, ঋতু পরিবর্তন, খাদ্যের সন্ধান বা নিরাপদ আশ্রয়ের খোঁজে পাখিদের এমন দলবদ্ধ উড্ডয়ন একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, এটি সম্পূর্ণ বাস্তুসংস্থানগত বিষয় এবং জনতাকে কোনো ধরনের গুজব বা ধর্মীয় তত্ত্বে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।