ইরানের নতুন সুপ্রিম লিডার কি মৃত ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক দাবিতে তোলপাড় বিশ্ব
March 29, 20266:48 am

মিয়ামিতে আয়োজিত এক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই নিহত হয়েছেন। ট্রাম্পের মতে মার্কিন অভিযানে ইরানের আকাশসীমা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। যার ফলে দেশটি এখন নেতৃত্বহীন এবং চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে।
গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর মোজতবাকে উত্তরাধিকারী ঘোষণা করা হলেও তাকে দীর্ঘ দিন জনসমক্ষে দেখা যায়নি। ট্রাম্প আরও জানান যে ইরানের নৌ ও বিমানবাহিনীসহ ড্রোন কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই খবরের পর আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়ালেও তেহরান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।