অমিত শাহের চার্জশিটের পাল্টা ‘শাহী’ জবাব তৃণমূলের, কী আছে সেই ১৫ পাতার বিস্ফোরক নথিতে

অমিত শাহের চার্জশিটের পাল্টা ‘শাহী’ জবাব তৃণমূলের, কী আছে সেই ১৫ পাতার বিস্ফোরক নথিতে

বিধানসভা ভোটের আগে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বাংলার রাজনীতি। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন দুর্নীতির অভিযোগে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করে তোপ দাগলেন, ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ‘শাহী’ চার্জশিট সামনে আনল ঘাসফুল শিবির। ‘মোটা ভাই, জবাব চাই’ নাম দিয়ে ব্রাত্য বসু এবং মহুয়া মৈত্ররা যে পাল্টা আক্রমণ শানালেন, তাতে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির।

ব্রাত্য বসুর সাফ কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আনা অভিযোগগুলো আদতে একতরফা চক্রান্ত। পাল্টা চার্জশিটে ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনার বঞ্চনা— প্রতিটির হিসাব কড়ায়-গণ্ডায় তুলে ধরেছে তৃণমূল। মহুয়া মৈত্রর আক্রমণাত্মক মেজাজে এদিন সাংবাদিক বৈঠক ছিল তপ্ত। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন দেশের নারী নিরাপত্তা এবং মণিপুর ইস্যু নিয়ে। পাল্টা চার্জশিটে দাবি করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী সুরক্ষা তলানিতে, অথচ তারা বাংলার দিকে আঙুল তুলছে।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বাংলার ক্ষমতা দখলের যে চেষ্টা চলছে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। বিশেষ করে অনুপ্রবেশ ইস্যু থেকে শুরু করে বকেয়া টাকা আটকে রাখা নিয়ে শাহকে ‘ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী’ বলতেও দ্বিধা করেননি মহুয়া-ব্রাত্যরা। ভোটের আগে এই চার্জশিট যুদ্ধ যে বাংলার মাটি আরও গরম করে তুলল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *