মমতার মাস্টারস্ট্রোক! ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য ডবল ফ্ল্যাটের ঘোষণা

মমতার মাস্টারস্ট্রোক! ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য ডবল ফ্ল্যাটের ঘোষণা

রানিগঞ্জের খনি অঞ্চলের ধসপ্রবণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর জন্য বড়সড় পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের জন্য পাকা বাড়ি ও নগদ আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারের এই মানবিক উদ্যোগ জনমানসে ব্যাপক সাড়া ফেলেছে।

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্য়েই প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ফ্ল্যাট নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আরও ৪ হাজার ফ্ল্যাট তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটির পরিবর্তে দুটি করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতেই রাজ্য সরকার এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *