ইরানের বিশেষ অনুমতিতে উত্তাল হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে আরও দুটি বিশালাকায় জাহাজ

ইরানের বিশেষ অনুমতিতে উত্তাল হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে আরও দুটি বিশালাকায় জাহাজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকলেও ভারতের জন্য বিশেষ সেফ প্যাসেজ নিশ্চিত করেছে ইরান। এই বন্ধুত্বের নজির গড়ে শনিবার এলপিজি গ্যাসে ঠাসা ‘বিডব্লিউ ইএলএম’ এবং ‘বিডব্লিউ টিওয়াইআর’ নামের দুটি ভারতীয় জাহাজ সফলভাবে ওই জলপথ অতিক্রম করেছে। জাহাজ দুটিতে প্রায় ৯০ হাজার টনের বেশি এলপিজি রয়েছে যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে তেল ও গ্যাস সমৃদ্ধ চারটি জাহাজ নিরাপদে দেশে ফিরেছে এবং বর্তমান জাহাজ দুটিও আগামী কয়েক দিনের মধ্যে ভারতীয় বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে উত্তেজনার মাঝেও ভারতের এই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখা বড়সড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বাকি জাহাজগুলোও নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *