সোশ্যাল মিডিয়ায় সজল-সায়ন্তিকার ‘তু তু ম্যায় ম্যায়’
March 30, 20265:10 am

বরানগরের নির্বাচনী লড়াই এবার ময়দান ছাড়িয়ে সমাজমাধ্যমেও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর নামে ভুয়োর ফেসবুক প্রোফাইল খুলে দলীয় কর্মীদের ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় তিনি সরাসরি বিজেপির আইটি সেলকে কাঠগড়ায় তুলেছেন এবং একে ‘বর্বরতা’ বলে কটাক্ষ করেছেন। ইতিপূর্বেও প্রচারের বাধা ও বহিরাগত ইস্যু নিয়ে দুই শিবিরের সংঘর্ষে বরানগর সরগরম ছিল।