ভোটারদের টাকা বিলি! কী বললেন BJP প্রার্থী লক্ষ্মণ?
March 30, 20265:11 am

ভোটারদের টাকা বিলির অভিযোগ উঠেছে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের BJP প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে অভিযুক্ত BJP প্রার্থী বললেন, ‘কে কী বলছে, তা দেখা আমার কাজ নয়। তৃণমূলের কালচার টাকা বিলি করা, মানুষকে ভয় দেখানো, ভোটের দিন ভোটার কার্ড কেড়ে নেওয়া। আমাদের কাজ নরেন্দ্র মোদীর স্লোগান ছড়িয়ে দেওয়া। বাংলা আবার পুরোনো ঐতিহ্য, সংস্কৃতিতে ফিরবে। মোদীজির নেতৃত্বেই হবে বিকশিত বাংলা।’