উত্তাল বিশ্বে ১ কোটি ভারতীয়কে আগলে রাখল উপসাগরীয় দেশগুলো ধন্যবাদ জানালেন মোদী

উত্তাল বিশ্বে ১ কোটি ভারতীয়কে আগলে রাখল উপসাগরীয় দেশগুলো ধন্যবাদ জানালেন মোদী

পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২তম পর্বে তিনি জানান, যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম হলেও ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সংকটকালে উপসাগরীয় দেশগুলিতে কর্মরত প্রায় ১ কোটি ভারতীয় নাগরিককে সবরকম সহায়তা ও নিরাপত্তা প্রদানের জন্য ওই দেশগুলোর প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিশ্বজুড়ে অস্থিরতার কারণে পেট্রোল ও ডিজেল সঙ্কটের সম্ভাবনা থাকলেও ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন মোদী। তিনি জনগণকে যুদ্ধের আবহে ছড়িয়ে পড়া যেকোনো গুজব এড়িয়ে চলার এবং শুধুমাত্র সরকারি তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে, অতীতেও ভারত বড় বড় সংকট কাটিয়ে উঠেছে এবং এবারও ১৪০ কোটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এই বৈশ্বিক প্রতিকূলতা জয় করতে সক্ষম হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *