নৌসেনা আধিকারিকের নৃশংস কাণ্ড, ফ্রিজ খুলতেই মিলল প্রেমিকার দেহাংশ

নৌসেনা আধিকারিকের নৃশংস কাণ্ড, ফ্রিজ খুলতেই মিলল প্রেমিকার দেহাংশ

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের ছায়া। আইএনএস ডেগা-তে কর্মরত নৌসেনা আধিকারিক চিন্তাদা রবীন্দ্রর বিরুদ্ধে তাঁর প্রেমিকাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। পুলিশি তদন্তে জানা গেছে, গত রবিবার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ২৯ বছর বয়সি পোলিপল্লি মৌনিকাকে নিজের ফ্ল্যাটে ডাকেন রবীন্দ্র। সেখানে বচসা চলাকালীন রাগের মাথায় তাঁকে কুপিয়ে খুন করেন তিনি। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে প্রেমিকার দেহ টুকরো টুকরো করে কেটে কিছু অংশ নির্জন স্থানে ফেলে দেন এবং বাকি অংশ নিজের বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখেন।

এই রোমহর্ষক ঘটনার পর অভিযুক্ত রবীন্দ্র নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তাঁর দাবি, মৌনিকা তাঁর থেকে মোটা টাকা নিয়েছিলেন এবং তাঁদের সম্পর্কের কথা রবীন্দ্রর স্ত্রীকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত ব্ল্যাকমেল করতেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্রিজের ভিতর থেকে দেহাংশ উদ্ধার করলেও মৌনিকার কাটা মুণ্ডুর হদিস এখনও পাওয়া যায়নি। নিখোঁজ দেহাংশের সন্ধানে তল্লাশি চালাতে বর্তমানে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *