‘এক মাস পরেই ফিরছে ঘাসফুল শিবির’, ডেবরা থেকে আত্মবিশ্বাসী মমতা

‘এক মাস পরেই ফিরছে ঘাসফুল শিবির’, ডেবরা থেকে আত্মবিশ্বাসী মমতা

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ডেবরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, আগামী এক মাসের মধ্যেই ফের বাংলায় ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস।

মুখ্যমন্ত্রী সাফ জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলের কোনো বিকল্প নেই। বিজেপিকে ‘দিল্লির জমিদার’ এবং ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, গেরুয়া শিবির সাধারণ মানুষের খাদ্যাভ্যাস থেকে ধর্ম—সব কিছুতেই বিভেদ তৈরি করতে চাইছে। মমতার তোপ, “ওরা বকধার্মিক, ধর্মকে বিক্রি করে খায়। কিন্তু আমরা মানবিকতায় বিশ্বাসী।”

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করেন মমতা। তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, “এক কোটি ২০ লক্ষ নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু ভয় পাবেন না, সরকার আমরাই গড়ব। হিন্দু, মুসলিম, আদিবাসী—সব জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলা গড়াই আমাদের লক্ষ্য।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *