৮০ লক্ষের বেশি ভোটারের নাম বাতিলের তালিকায়! আপনার নাম কি তালিকায় আছে? দেখে নিন চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট

৮০ লক্ষের বেশি ভোটারের নাম বাতিলের তালিকায়! আপনার নাম কি তালিকায় আছে? দেখে নিন চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট

ভোটের আগে নির্বাচন কমিশনের বিরাট পদক্ষেপ। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টে নিষ্পত্তি হলো ২ লক্ষ ভোটারের তথ্য। খসড়া তালিকা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৮১ লক্ষ নাম বাদের খাতায় চলে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসাররা বর্তমানে এই তালিকার চুলচেরা বিশ্লেষণ করছেন। কমিশন জানিয়েছে, এখন থেকে প্রতিদিন নতুন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ৬ এপ্রিলের মধ্যেই সমস্ত নাম নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

যাদের নাম বাদ পড়েছে, তাদের জন্য কলকাতায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। সেখানে আবেদন করে পুনরায় ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন নাগরিকরা।

কীভাবে দেখবেন আপনার নাম?

নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে গিয়ে অতি সহজেই এই চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করা যাবে। তালিকায় আপনার নাম বা ভোটার কার্ডের স্ট্যাটাস কী অবস্থায় আছে, তা এখনই যাচাই করে নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *