বিধায়ক পদে ইস্তফা হুমায়ুনের

বিধায়ক পদে ইস্তফা হুমায়ুনের

আজ, শনিবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন হুমায়ুন কবীর। বিধানসভায় গিয়ে এদিন তিনি পদত্যাগ করলেন। কংগ্রেসের তরফে অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন। অধীর চৌধুরী এবার ভোটে জিতুক। এমনই চাইছেন হুমায়ুন কবীর। শুধু তাই নয়, অধীরকে জেতাতে সাহায্যও করা হবে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। একইসঙ্গে আরও বেশি কয়েকটি আসনে তাঁর দল (আম জনতা উন্নয়ন পার্টি) প্রার্থী দেবে। এই কথাও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *