বাংলার দিকে চোখ দিলে পাকিস্তান কয় টুকরো হবে ভগবান জানেন, খাজা আসিফকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

বাংলার দিকে চোখ দিলে পাকিস্তান কয় টুকরো হবে ভগবান জানেন, খাজা আসিফকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের উস্কানিমূলক মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যারাকপুরের এক জনসভা থেকে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বা বিশেষ করে বাংলার দিকে বিন্দুমাত্র নজর দিলে পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়বে। রাজনাথ মনে করিয়ে দেন যে, ১৯৭১ সালে ভারতের হস্তক্ষেপেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল। এবারও যদি তারা কোনো দুঃসাহস দেখায়, তবে পরিনাম হবে আরও ভয়াবহ।

সম্প্রতি পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়েছিলেন যে, ভারত কোনো অভিযান চালালে লড়াই সরাসরি কলকাতায় পৌঁছে দেওয়া হবে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে রাজনাথ সিং বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন কথা বলা অনুচিত। ৫৫ বছর আগে দেশভাগের যন্ত্রণা তারা ভুগেছে। এবার বাংলার দিকে চোখ তুললে পাকিস্তান ঠিক কত ভাগে বিভক্ত হবে, তা কেবল ভগবানই জানেন।”

প্রতিরক্ষা মন্ত্রী গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কথা উল্লেখ করে বলেন, পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনা মাত্র ২২ মিনিটেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো তছনছ করে দিয়েছিল। রাজনাথের দাবি, পাকিস্তান যদি আবার কোনো হঠকারী সিদ্ধান্ত বা ‘অ্যাডভেঞ্চার’ করার চেষ্টা করে, তবে ভারতীয় সেনাবাহিনী এমন জবাব দেবে যা পাকিস্তান ইতিহাসে কোনোদিন ভুলতে পারবে না। ভারতের সার্বভৌমত্ব রক্ষায় সরকার যে কোনো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *